শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরনিদ্রায় শায়িত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত

মাহিন সরকার: [২] কিডনি প্রতিস্থাপন হয়েছিল ৪৩ বছর বয়সী আহসান আহমেদ অমিতের। তার পরেও বাঁচানো যায়নি তাকে। ৩০ জুন দিল্লির হাসপাতালেই মৃত্যুকে বরণ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া। সেখান থেকে অমিতের মরদেহ ঢাকায় এনে দুইদফা জানাজা শেষে সোমবার ৫ জুলাই দুপুরে আজিমপুর কবরস্থানে শায়িত করা হয়েছে।

[৩] অমিত শৈশবকাল থেকে ছিলেন ক্রীড়াঅন্তঃপ্রাণ ব্যক্তি। ছোটবেলা থেকে বাংলাদেশ বয়েজ ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ফুটবল ও টেবিল টেনিসসহ অন্য খেলাতেও সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

[৪] এর পর ২০১০ সালের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হেড অব মিডিয়া হিসেবে কাজ শুরু করেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল তার নিত্যদিনের পদচারণা। সেখানেই শেষবারের মতো আনা হয়েছিল তাকে।

[৫] লকডাউনের মধ্যেও তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ক্রীড়াঙ্গনের অনেকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ বয়েজ, পাললিক, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিসহ আরো অনেকেই ফুল দিয়ে অমিতকে শেষ বিদায় জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়