শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিগগিরই শুরু হচ্ছে বানরের ওপর বঙ্গভ্যাক্সের এনিম্যাল ট্রায়াল, দেশে আমরাই প্রথম: ড. মহিউদ্দিন

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি এন্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, অগাস্ট মাসের মধ্যে এ ট্রায়াল শেষ হবে আশা করছি। এ সময়ের মধ্যে বিএমআরসির সকল কোয়ারি পূরণ করে একসাথে প্রোটকল জমা দিতে পারবো। বানরের ওপর ট্রায়ালের যে উদ্যোগ আমরা নিয়েছি, ভবিষ্যতে যারা ড্রাগ ডেভলপমেন্ট করবেন তাদের জন্য কাজ অনেকটা সহজ হবে।

[৩] কাজের অগ্রগতি নিয়ে জানান, ট্রায়ালের জন্য ৫৬টি বানরের প্রয়োজন হবে, ইতোমধ্যে ৫০ শতাংশ সংগ্রহ করা হয়েছে। বিএমআরসি ৩০ তারিখের চিঠিতে ট্রায়ালের নিয়ম জানিয়েছে, সেই নির্দেশনা মেনে আন্তর্জাতিক প্রোটকল অনুযায়ী আমরা কাজ করছি। তারা বলেছে, যে কোন ইনষ্টিউশনাল রিভিউ বোর্ড থেকে বানরের ট্রায়ালের প্রোটকল অ্যপ্রুভ করে নিতে হবে। আইআরবি’তে আমরা প্রটোকল জমা দিয়েছি, তা রিভিও পর্যায়ে আছে। অ্যাপ্রুভ হলেই তা এক্সিবিষনে চলে যাবে।

[৪] সোমবার মহিউদ্দিন বলেন, এর আগে বানরের ওপর ট্রায়ালের জন্য বিদেশে চেষ্টা করেছি। ভারত জানিয়েছে, জিটুজি পদ্ধতিতে আবেদন করা জন্য। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগে চিঠি দিলে ব্যবস্থা গ্রহণে তারা স্বাস্থ্য বিভাগে চিঠি পাঠায়। তবে চিঠি আদানপ্রদানে কোন অগ্রগতি হচ্ছে না। অন্যদিকে আমরা ইউরোপ ও আমেরিকাতে চেষ্টা করেছি। সেখানে যাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছেন ভ্যাকসিনের জার্নালে যে পাবলিকেশন রয়েছে তাতে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যথেষ্ট ডাটা আছে, ফলে বানরের ওপর ট্রায়ালের প্রয়োজন নেই।

 

  • সর্বশেষ