শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার এপিভ্যাক টিকা ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশসহ ৭ দেশ

লিহান লিমা: [২] তাস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডেনি মানতুরোভ জানিয়েছেন, বাংলাদেশ, ভারত ও মেক্সিকোসহ ৭টি দেশ রাশিয়ার এপিভ্যাককরোনা’র টিকা ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাস

[৩]তিনি বলেন, আমাদের এপিভ্যাককরোনা’র টিকা রপ্তানির সুযোগ উন্মোচিত হয়েছে। ভেনেজুয়েলা ছাড়াও আরো ৭টি দেশ এই টিকার সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মেক্সিকো, মরেক্কো ও আর্জেন্টিনা।

[৪]এর আগে এক সাক্ষাতকারে মানতুরোভ বলেছিলেন, কোভিভ্যাক্স ও এপিভ্যাক করোনার টিকা বাহ্যিক চাহিদা মেটানোর জন্য অপর্যাপ্ত কিন্তু এই বছরের দেশের দিকে বিদেশী অনুরোধ রক্ষা করা যাবে। তিনি আরো জানান, এই বছরের শেষের দিকে ১ কোটি ৪৫ লাখ এপিভ্যাক টিকা উৎপাদিত হবে। তবে টিকা সরবরাহে রাশিয়ানদেরই সর্বাগ্রে অগ্রাধিকার দেয়া হবে।

[৫]রাশিয়ার ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি এন্ড বায়োটেকনোলগের কর্তৃক উদ্ভাবিত এপিভ্যাক করোনা রাশিয়ার দ্বিতীয় নিবন্ধিত করোনার টিকা। ২০২০ সালে ১৪ অক্টোবর এই টিকার অনুমোদন দেয় রুশ সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়