শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৯:৫০ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৯:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাটে-বলে এগিয়ে ড্র করে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ

রাহুল রাজ: [২] বাংলাদেশ ও জিম্বাবুয়ে একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে ড্র’তে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৩১৩ রান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের ভালোই ভোগায় টাইগার ব্যাটসম্যানরা।

[৩] ওপেনার সাদমান ইসলাম রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার সাইফ হাসান ৬৫ রান করে যান বিশ্রামে। নাজমুল হাসান শান্তও বিশ্রামে যান ৫২ রান করে।

[৪] অধিনায়ক মুমিনুল হক ৩১ রান করে ফেরেন। লম্বা সময় পর সাকিব আল হাসান দেখা পেয়েছেন রানের। ৭৪ রান করে নেন বিশ্রাম। লিটন দাসও বিশ্রামে যান ৩৭ রান করে।

[৫] ১৬ মাস পর সাদা পোশাকে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থেকেছেন ৪০ রানে। সঙ্গে মেহেদী হাসান মিরাজও ৩ রানে অপরাজিত মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের পক্ষে ১টি করে উইকেট নেন লুক জঙ্গি ও মিলটন শুম্বা।

[৬] জিম্বাবুয়ে একাদশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অল-আউট হয়েছে ২০২ রানে। সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে দিয়ে আসে একের পর এক উইকেট।

[৭] দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেছেন টিমিচেন মারুমা। এছাড়া ৩২ রান আসে ওপেনার তাকুদজা কাইতনোর ব্যাট থেকে। বাকিরা টেস্ট মেজাজে থাকলে রান করতে পারেননি।

[৮] সাকিব ও মিরাজ নিয়েছেন ৩টি করে উইকেট। এছাড়া ২ উইকেট নেন শরিফুল ইসলাম, ১ উইকেট করে নেন তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

[৯] ১১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন প্রথম ইনিংসে ব্যাটিং না করা তামিম ইকবাল। তবে বেশীক্ষণ ব্যাট করা হয়নি। ২২ রান করতেই ঘোষণা আসে ম্যাচ ড্র’য়ের।

[১০] ম্যাচ ড্র’তে নিষ্পত্তি হলেও ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। সাকিবের রানে ফেরা, উইকেট পাওয়া। ১৬ মাস পর মাহমুদউল্লাহ ইংগিত দিয়েছেন রানে ফেরার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়