শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রাজেনেকার প্রথম ও দ্বিতীয় ডোজ এক কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ টিকা দেওয়া হয়েছে

শাহীন খন্দকার: [২] অ্যাস্ট্রাজেনেকার প্রথম ও দ্বিতীয় ডোজ এক কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ আর ফাইজারের প্রথম ডোজ ২৭৪২ সিনোফার্ম এর প্রথম ডোজ ৭৮৭৪৮ টিকা দেওয়া হয়েছে।

[৩] গত ২৪ ঘণ্টায় সারাদেশে রবিবার সিনোফার্ম এর প্রথম ডোজ টিকা ৭৭৪০ জনকে, এর মধ্যে পুরুষ রয়েছে ৪২০১-নারী ৩৫৭৪০ জনকে। এপর্যন্ত ৭৮,৭৪৮ জনকে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২৩৭ জনকে।

[৪] এছাড়া রাজধানীর ৭টি হাসপাতালে ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮৭৬ জনের মধ্যে পুরুষ ৪৮৭-নারী ৩৮৯ জন, আর এপর্যন্ত দেওয়া হয়েছে ২৭৪২ জনের মধ্যে পুরুষ নিয়েছে ১৬৩০-নারী ১১১২ জনকে।

[৫] এদিকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ডোজ টিকা এসেছে। এখন পর্যন্ত ৭৭ হাজার ২৭৮ ডোজ টিকা স্বাস্থ্য অধিদপ্তরে সংরক্ষিত আছে। ৪ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

[৬] স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, অ্যার্স্ট্রাজেনাকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৪৩ জনকে। এপর্যন্ত নিয়েছেন ৪২ লাখ ৯১,৭০৭ জন আর প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনকে। এদিকে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে । এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে।

[৭] কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি। টিকা সঙ্কট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার নিবন্ধন কর্মসূচি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়