শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেল্টা ভ্যারিয়েন্টের উর্ধ্বমুখী সংক্রমণ এবং ভ্যাকসিনেশনের ধীরগতির উদ্বেগ নিয়েই পালিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

সাকিবুল আলম:[২] উচ্চমাত্রার সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে শঙ্কায় রয়েছে বাইডেন প্রশাসন। চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন,এ বছর স্বাভাবিকভাবেই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করবো। তবে ভ্যাকসিনেশনের সেই লক্ষ্যমাত্রা পালিত না হওয়ায় অনেকটা অনাড়ম্বরভাবেই পালিত হলো দিবসটি। সিএনএন
[৩] ৪ জুলাইয়ের মধ্যে প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ৭০ শতাংশকে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো বাইডেন প্রশাসন। এ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় তার সরকার। এদিন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য উদ্বেগ প্রকাশ করেছে জো বাইডেন। ইয়ন
[৫] জো বাইডেন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ২৫ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি বলেন, যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদের মাধ্যমে ভ্যারিয়েন্টটি অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে। আমি মনে করি না পুরো দেশজুড়ে আবারো বড় ধরনের প্রাদুর্ভাব ঘটবে। তবে অনেক মানুষের মৃত্যু হবে এবং এটি নিয়েই আমি উদ্বিগ্ন। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ