শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন না সাকিব-তামিম সহ সাত ক্রিকেটার

মাহিন সরকার: [২] লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে ৩০ জুলাই। টি-টোয়েন্টি ফরম্যাটের এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফটে নাম রয়েছে সাকিব আল হাসান-তামিম ইকবালসহ সাত বাংলাদেশির। তবে এবারের আসরে তাদের খেলার সম্ভাবনা কম। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকার কারণে সাকিব-তামিমরা এলপিএলে খেলার ফুসরত পাবেন না।

[৩] এলপিএলের দ্বিতীয় আসর শুরু ৩০ জুলাই, আর ২ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে সিরিজ শেষ করেও অবসর নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।

[৪] ক্রিকেটারদের এমন ব্যস্ত সূচিতে এলপিএল খেলার সুযোগ মিলবে কিনা তা নিয়ে সন্দিহান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থাকায় তারা এলপিএলের শুরু থেকে খেলতে পারবে না। অস্ট্রেলিয়ার সিরিজের পরও আমাদের একাধিক সিরিজ রয়েছে। এর মাঝে কিছুটা সময় রয়েছে, তারা চাইলে তখন এলপিএলে অংশ নিতে যেতে পারে।

[৫] আকরাম খান আরও জানান, দেশের খেলাকেই ক্রিকেটাররা গুরুত্ব দিবে। দেশের খেলা রেখে এলপিএলে অংশ নিবে না ক্রিকেটাররা। সকল ক্রিকেটারের কাছেই দেশের দায়িত্ব আগে। তারা বলেছে যদি তাদের সুযোগ হয় এলপিএলে এবং যদি সময় বের করতে পারে তবেই তারা সেই লিগে খেলতে যাবে। দেশের খেলা বাদ দিয়ে যাবে না।

[৬] বাংলাদেশ থেকে ড্রাফটে নাম লেখানো সাত ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাশ , তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়