শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০২:৪১ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব: স্বঘোষিত বুদ্ধিজীবী

আহসান হাবিব: দেশে এখন স্বঘোষিত বুদ্ধিজীবী বাড়ছে। তাদের দুঃখ, মানুষ তাদের বুদ্ধিজীবী বলে মানছে না। এই ক্রোধে তারা নিজেদের ঢোল নিজেই পেটাচ্ছে। তাদের সমস্যা হচ্ছে কিছু লোক অলরেডি বুদ্ধিজীবীর আসন অলঙ্কৃত করে ফেলেছে এবং এদের বেশ কিছু ভাষ্যকার আছে যারা দিনরাত তাদের ‘মহাত্মা’ ‘মহাত্মা’ বলে জিকির করছে। এরা নতুন বুদ্ধিজীবীদের পাত্তা দিচ্ছে না! এই নিয়ে নতুনদের অনেক ক্ষোভ।

পাশ্চাত্যের নামিদামী বুদ্ধিজীবীরাও এদের পথের কাঁটা। এরা এমনভাবে এই দেশের বুদ্ধিফেরিওয়ালাদের মগজ দখল করে আছে যে, স্বঘোষিত বুদ্ধিজীবীরা কোন কলকেই পাচ্ছে না, ফলে, আগেই বললাম, নিজেরাই নেমে পড়েছে নিজেদের বিজ্ঞাপনে। এদেশে সবচেয়ে বড় বুদ্ধিজীবী হচ্ছে তারাই যারা ধর্মকে হাতিয়ার করে মুক্তিযুদ্ধকে আসামীর কাঠগড়ায় দাঁড় করায়। এরা সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে ধর্মান্ধদের সমর্থন পকেটে পুরে ঘুরে বেড়ায়। যদিও এরা মৌলিক কোন চিন্তার একটা লাইনও নির্মাণ করতে পারেনি।

মানবপ্রজাতি চিন্তার জগতে যেখানে এসে দাঁড়িয়েছে, এরা সেখানে গ্রাম্যতার চৌকাঠই পেরুতে পারে নাই। এই সমস্ত স্বঘোষিত বুদ্ধিজীবীদের বড়জোর গ্রাম্য মোড়ল বলা যাইতে পারে। লেখক : উপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়