শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর তোপখানায় শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্ত্রীসহ গৃহকর্তা আটক

সুজন কৈরী: [২] রাজধানীর তোপখানা রোডে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উ‌ঠেছে। এই ঘটনায় অ‌ভিযুক্ত গৃহকর্তা তান‌ভির আহসান ও তার স্ত্রী অ্যাড‌ভো‌কেট না‌হিদকে আটক করেছে পুলিশ।

[৩] নির্যাতনের শিকার গৃহকর্মীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার নবাবপুর থানায়।

[৪] শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে পুলিশ সদর দপ্ত‌রের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সোহেল রানা বলেন, অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা ভিকটিমকে তোপখানা রো‌ডে একটি বাসায় গৃহকর্মীর কাজে দেয়। ওই বাসায় সে ৯ মাস ধরে কাজ করছে। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী উভয়ই মারধর করেন। এক পর্যায়ে শনিবার শিশু গৃহকর্মীকে নির্যাতনে আঘাতের চিহ্নসহ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক প্রতিবেশী। ছবিগুলো পোস্ট দিয়ে তিনি দ্রুত সহযোগিতা ও আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

[৫] সো‌হেল রানা বলেন, ছবিতে মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা যায়। হাতে গুরুতর জখম এবং অপর একটি ছবিতে মেয়েটির পশ্চাৎ দেশে উভয়পাশে আগুনে পোড়া ঘা চোখে পড়ে। এই পোস্টটি একজন গণমাধ্যম কর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে পাঠিয়ে দ্রুত সহযোগিতা প্রত্যাশা করেন। ঘটনাস্থল কোন থানার অধীনে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হওয়ায় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম ও শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগ করে এ‌ বিষ‌য়ে দ্রুত ব্যবস্থা নি‌তে নি‌র্দেশনা দেয়।

[৬] তিনি আরও বলেন, উভয় থানা থেকেই দ্রুত ঘটনাস্থলের দিকে একটি করে পু‌লি‌শের টিম ছুটে যায়। পরে জানা যায়, ঘটনাস্থলটি শাহবাগ থানার অধীনে। এরপর শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদা‌রের তাৎক্ষণিক তৎপরতায় শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন্স মো. কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি টিম ভুক্ত‌ভোগী মেয়েটিকে উদ্ধার করে এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের আটক করে।

[৭] সোহেল রানা বলেন, ফেসবুকে দেওয়া পোস্টের মাত্র দেড় ঘণ্টার মধ্যে এবং বিষয়টি পুলিশের নজরে আসার মাত্র এক ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়েছে। অভিযুক্ত‌দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ