শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি : [২] পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে মারজিয়া আক্তারের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ।

[৩] স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মারজিয়া আক্তার।গত বেশ কিছু দিন ধরে অনলাইনে ক্লাশ করার জন্য স্মার্টফোন কিনে দিতে পরিবারের উপর চাপ দেয় মারজিয়া।কিন্তু ফোন কিনে না দেয়ায় অভিমানে নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার পিতা আবুল কালাম হাওলাদার।

[৪] ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা থানায় রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়