শিরোনাম
◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার ◈ স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উড্ডয়নে ধাক্কা, আগুনে পুড়ল রকটের বুস্টার ◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী কয়েক মাসে পুরো বিশ্বেই ছড়াতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নুরে আলম: [২] ২৯ জুন প্রকাশিত করোনার সাপ্তাহিক রিপোর্টে হু জানিয়েছে,এখন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে আনুষ্ঠানিকভাবে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা একশোর উপরে। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার এই ভ্যারিয়েন্ট ভারতীয় ধরন হিসেবেও পরিচিত। এনডিটিভি

[৩] ইতোমধ্যে এই ভ্যঅরিয়েন্টের কারণে বেশকিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার খবরও আসছে। ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যই এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মিন্ট

[৪] ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। করোনা মহামারির শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।এপি

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ডেল্টাই এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট। যেসব জায়গায় টিকা দেওয়ার হার কম,সেখানে দ্রুত ছড়াচ্ছে করোনার এই অতি সংক্রামক ভ্যারিয়েন্ট।

[৬] হু সতর্ক করে বলেছে, আগামী কয়েক মাসে করোনার অন্যান্য ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে ডেল্টা। সংস্থাটির প্রধান বলেন, আমি জানি যে বিশ্বজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে অনেক বেশি উদ্বেগ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা নিয়ে উদ্বিগ্ন। এখন পর্যন্ত পাওয়া করোনার ধরনগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেশি সংক্রামক। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ