শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুডো প্রশিক্ষণের সময় ২৭ বার মাথায় আঘাত পাওয়ায় মারা যায় সাত বছরের বালক

স্পোর্টস ডেস্ক : [২] বয়স মাত্র সাত বছর আর তাতেই এক অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেল তাইওয়ানের এক বালকের সঙ্গে। নিজের জুডো ক্লাসের সময় বার বার মাথায় আঘাত পেয়ে গত ২১ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খুদে। তবে অবশেষে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে থাকায়, ৭০ দিন পরে ব্রেনডেড অবস্থায় থাকা বালকটির পিতামিতা মঙ্গলবার (২৯ জুন) তার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

[৩] ঘটনায় অভিযোগের তীর বালকটির জুডো প্রশিক্ষক, হো-র দিকে। অভিশংসকের মতে বালকটিকে নিজে অন্তত ১২বার ছুড়ে ফেলার পাশাপশি উপস্থিত বাকি বালকদেরও অনুশীলনে একই কাজ করার নির্দেশ দেন প্রশিক্ষক। বালকটি মাথা ব্যাথার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। যতক্ষণ না তার শরীর ফিঁকে হয়ে যায় এবং বালকটি সাড়া-শব্দ দেওয়া বন্ধ করে দেয়, ততক্ষণ এই অত্যাচার চলতে থাকে।

[৪] লাগাতার আঘাতের ফলে মাথায় গুরুতর চোট পায় সাত বছরের বালক। তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, অপারেশনের পরে ডাক্তাররা ব্রেন ডেড হওয়ার কথা জানান। ঠিক কতবার মাথায় আঘাত করা হয়, সেই বিষয়ে অভিশংসক কিছু না জানালেও স্থানীয় সাংবাদমাধ্যমরা জানায় সংখ্যাটি ২৭। ২৭ বার লাগাতার বালকটির মাথায় আঘাত লাগে।

[৫] মাসের শুরুতে জুডো প্রশিক্ষকের বিরুদ্ধে শারীরিক ক্ষতি করা, বাচ্চাদের ব্যবহার করে অপরাধ করাসহ আরও বেশ কয়েকটি মামলায় অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি কোনরকম অপরাধ করেননি বলেই দাবি করেছেন। ওটা প্রতিদিনের মতোই একটা সাধারণ জুডো ক্লাস ছিল। আমরা কোনরকম অনৈতিক শক্তি ব্যবহার করিনি। এমনকী বুঝতে পারিনি যে ও এত গভীরভাবে আহত হয়েছে। অভিযুক্ত জানান বলে দাবি করেন অভিশংসক। - হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ