শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১০:২৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টির দিনে আচার ভালো রাখার উপায়

ডেস্ক রিপোর্ট : খাবারের পাতে অল্প একটু আচার থাকলে জমে বেশ। খাবারের স্বাদ অনেকটাই বদলে দেয় আচার। রুচি বৃদ্ধি পায়, খাবারে অনীহা আসে না। টক, মিষ্টি, ঝাল নানা স্বাদের আচার তৈরি করা হয় বিভিন্ন ফল দিয়ে। তবে শুধু ফল নয়; সবজি, মাছ কিংবা মাংসেরও আচার তৈরি করা হয়। তবে তা ফল দিয়ে তৈরি আচারের মতো খুব বেশি পরিচিত নয়। আচার তৈরি করে নাহয় সংরক্ষণ করলেন, কিন্তু বর্ষাকাল এলেই তাতে ছত্রাকের দেখা মিললে কী করবেন? টকজাতীয় ফল বাতাস বা পানির সংস্পর্শে এলে তাতে ছত্রাক জমে। সাধের আচারে ছত্রাক জমলে তা কী করে মুখে তুলবেন? তাই জেনে নিন এই সময়ে আচার ভালো রাখার উপায়-

যেসব ফল বা সবজি দিয়ে আচার তৈরি করবেন, তা ধুয়ে নেওয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। সম্ভব হলে কিছুক্ষণ রোদে রাখবেন, হালকা টান ধরলে তুলে ফেলবেন। আচার তৈরির জন্য যে তেল ব্যবহার করবেন, তাতে যেন কোনোভাবে পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আচার তৈরির সময় যে তেল ব্যবহার করবেন তা আগে ভালোভাবে জ্বাল দিয়ে নেবেন। এতে পানি থাকার ভয় থাকবে না। সূত্র : ঢাকা পোস্ট

খেয়াল রাখুন আচারে লবণ ব্যবহারের ক্ষেত্রে। সঠিক মাত্রায় লবণ ব্যবহার করলে তা আচারের ক্ষেত্রে প্রিজারভেটিভের কাজ করে। এটি আচারের স্বাদ ও গন্ধ অটুট রাখে। আচারে লবণ সঠিক মাত্রায় ব্যবহার করলে তাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না।

আচারে সব সময় একটু বেশিই তেল দরকার হয়। কারণ অল্প তেলে রাখলে সেই আচারে ছত্রাক পড়ার ভয় থাকে। আচারের উপরে তেল যেন ভেসে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আচারের উপরে তেল ভেসে থাকলে তা বাতাস ঢুকতে বাধা দেবে। আর অক্সিজেন না পেলে ব্যাকটেরিয়াও বাঁচতে পারবে না। আরেকটি উপাদান আচারে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, সেটি হলো ভিনেগার।

হাত দিয়ে আচার তুলবেন না। এর বদলে চামচ ব্যবহার করুন। আচার তুলে নেওয়ার পর তার ভেতরে চামচ রেখে দেবেন না। বরং প্রতিবার নেওয়ার সময় পরিষ্কার ও শুকনো চামচ ব্যবহার করুন। আচারে যেন বাতাস না ঢোকে সেদিকে খেয়াল রাখুন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে আচার ফ্রিজে রেখে দিন। একই বয়ামে অনেকখানি আচার না রেখে ছোট ছোট বয়ামে রাখুন।

আচার যদি পর্যাপ্ত তাপ না পায় তবে তাতে ছত্রাক জমার ভয় থাকে। তাই আচার তৈরির সময় এর তাপের দিকে নজর দেবেন। বৃষ্টির দিনে রোদে দেওয়া সম্ভব না হলে কিছুদিন পরপর ভালোভাবে গরম করে রাখতে পারেন। এতে আচারে ছত্রাক জমবে না। অনেকে আচার প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করেন। এটি করা যাবে না। এর বদলে চেষ্টা করুন কাঁচের জারে আচার সংরক্ষণ করার। আচার রাখার আগে জারটি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেবেন।

  • সর্বশেষ