শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে গত ২৪ ঘন্টায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত

রাইসুল ইসলাম : [২] সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গত ২৪ ঘন্টায় ২৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৫৪৩জনের নমুনা পরিক্ষায় ১৯৭জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ।

[৩] নতুন আক্রান্তের হার ২৫ শতাংশ। করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের তালিকায় জামতৈল ইউনিয়নের ৬ জন এবং ঝাঐল ইউনিয়নের ২ জন রয়েছে ।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইব্রাহিম মুসা জানান, উপজেলা থেকে ৮জনের নমুনা জেলায় পাঠিয়েছিলাম এবং ১৭জন নিজে থেকেই নমুনা দিয়েছিল । তার মধ্যে গত ২৪ঘন্টার ফলাফল হিসেবে ৮জনের করোনা রোগী শনাক্ত হয়েছে । এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৫৪জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়