শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি ভ্রমণ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে সরকার

বাশার নূরু: [২] করোনাভাইরাসের চলমান অবস্থার প্রেক্ষিতে ২০২১-২২ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের ভ্রমণ ব্যয় কমানোর নির্দেশনা দেয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ) এ সংক্রান্ত এক পরিপত্রে বলা হয়, বৈশ্বিক করোনা মহামারির প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ২০২১-২২ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে ‘৩২৪৪১০-ভ্রমণ ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার কয়েকটি সিন্ধান্ত গ্রহণ করেছে।

[৪] সিদ্ধান্তগুলো হলো শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ‘৩২:৪৪১০১-ভ্রমণ ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে, সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ বরাদ্দ স্থগিত থাকবে এবং সকল প্রকার রুটিন ভ্রমণ পরিহার করতে হবে।

[৫] এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়