শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: সবচেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি করে ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন

শওগাত আলী সাগর: করোনার ভ্যাকসিন আসলে কতোদিন কাজ করবে- এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে, সংশয়ও আছে। বিজ্ঞানীরা সেই প্রশ্নের উত্তর খোঁজায় সচেষ্ট আছেন একেবারে শুরু থেকেই। তাদের সর্বশেষ গবেষণা জানাচ্ছে- দুই ডোজ এমআরএনএ ভ্যাকসিন দীর্ঘ সময়, এমনকি সারা জীবনের জন্য একজন মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে প্রতিরক্ষা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক স্টাডিতে চাঞ্চল্যকর এই ফলাফল পাওয়া গেছে। ওয়াশিংটন, নিউইয়র্ক এবং টেক্সাসের তিনটি মেডিকেল কলেজের বিশেষজ্ঞরা ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন এমন ৪১ জন স্বেচ্ছাসেবকের রক্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই মতামত দিয়েছেন।

তাদের গবেষণাটি ‘নেচার’ জার্নালে গত সোমবার প্রকাশিত হয়েছে। এদিকে দুটি ভ্যাকসিনের মিক্স-ম্যাচ নিয়ে যুক্তরাজ্যে যে গবেষণাটি চলছিলো তারাও আশাবাদী সব খবর দিচ্ছেন। তাদের পরীক্ষা বলছে, দুই ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যে প্রতিরক্ষা তৈরি করে, এক ডোজ অ্যাস্ট্রাজেনেকা এবং এক ডোজ ফাইজারের মিশ্রণ অনেক অনেক বেশি প্রতিরক্ষা দিতে সক্ষম। তবে সবচেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি করে ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন। লেখক : কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়