শিরোনাম
◈ মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা ◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম আমির হোসেন: দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে

এম আমির হোসেন: স্মৃতি রোমন্থন করে সুখ পাওয়ার জন্য কিংবা দুঃখ-বিলাসিতা করার জন্য হলেও জীবনে একটা লেভেলের সাফল্য লাগে। হোক তা বৈষয়িক সাফল্য বা সৃষ্টির সাফল্য কিংবা খ্যাতিলাভের সাফল্য। হাসন রাজা প্রাসাদে বসেই বুঝেছিলেন, ‘ঘর-বাড়ি ভালা না আমার’! শোনা যায়, লালন ফকিরের মৃত্যুর পর তাঁর ঘরে নগদ আড়াই হাজার টাকা পাওয়া গিয়েছিল, যা সেই সময়ে পরিমাণে কম ছিলো না। এটা কি ‘জাতে মাতাল তালে ঠিক’ অবস্থা? আমি তা মনে করি না। সাফল্যহীন জীবন মূলত হতাশার জীবন। হতাশ মানুষের ভাবনা তার হতাশাকে কেন্দ্র করেই ঘূর্ণি খেতে থাকে। হতাশ মানুষের সৃষ্টি মূলত তার হতাশারই বিলাপ। শিল্প-সাহিত্য মানে কেবল ডিপ্রেশড মানুষের বিলাপ নয়।

তাই মোটামুটি মানের হলেও জীবনে সাফল্যের একটা পথ খুঁজুন। কর্মজীবনের সাফল্য, সৃষ্টির সাফল্য কিংবা খ্যাতিপ্রাপ্তির সাফল্য যা-কিছু হোক একটা কিছু খুঁজে নিন। একবারের জন্যই এই মানবজন্ম। যা করার তা করতে হবে এক জীবনেই, তা-ও আবার বয়স থাকতে থাকতে। সুস্থ থাকা অবস্থাতেই তা করার চেষ্টা করুন। শরীর বিগড়ে গেলে তো সব শেষ!

দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে। ক্রমাগত দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকলে এর সৌন্দর্য কি বোঝা যায়? দুঃখ-বিলাসিতা শব্দটিকে আমরা নেগেটিভ অর্থে বলি; কিন্তু যে মানুষ দুঃখকে জয় করার মতো সাহসী কর্মটি সম্পাদন করতে পেরেছে সে তো এক-আধটু বিলাসিতা করতেই পারে।

সুখ বা দুঃখবিলাসী সৃষ্টির জন্য সুন্দর ঘরে ঝকঝকে বারান্দায় বসে গান শুনতে শুনতে উজ্জ্বল-শ্যামলা, সদা-হাস্যোজ্জ্বল বউয়ের হাত থেকে পাওয়া এক কাপ গরম কফি লাগে। সেই কফিতে চুমুক দিলে বিগত গল্পগুলো প্রাণবন্ত হয়, স্মৃতিগুলো হালকা আঁচে পোড়ায়, ব্যথাগুলো সৃষ্টি সুখের উল্লাসে কাঁপে। যদি সুন্দর সেই ঘরটি না থাকে তবে বউটির সেই মুখ-ই দুর্মুখ হবে; ঘ্যানরঘ্যানর করে করে আপনার সৃষ্টিকে চরমভাবে ব্যাহত করবে। শিল্পমূল্যে আপনার সৃষ্টি তখন ব্যর্থ মানুষের বিলাপ ছাড়া আর কিছুই হবে না! লেখক : চিকিৎসক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়