শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের সংস্কৃতি নিয়ে কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের প্রেজেন্টেশন

কূটনৈতিক প্রতিবেদক: [২] সিউলের মাল্টিকালচার মিউজিয়ামের উদ্যোগে আয়োজিত একটি লেকচার সিরিজে রাষ্ট্রদূত আবিদা ইসলাম কোরিয়ান শিক্ষার্থীদের বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দিয়েছেন।

[৩] শুক্রবার প্রেজেন্টেশন দেওয়ার সময় রাষ্ট্রদূত বাংলাদেশের ঐতিহ্য এবং পটভূমির পাশাপাশি, বাংলাভাষা ও সাহিত্য, ধর্ম ও আদর্শ, প্রত্নতাত্ত্বিক স্থান ও স্থাপত্য শিল্প, শিল্পকলা, লোকসংস্কৃতি, বিভিন্ন উৎসব, হস্তশিল্প ও চিত্রকলা, পোশাক ও পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ও রন্ধন শিল্প ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন।

[৪] তিনি বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সাদৃশ্যও তুলে ধরেন। এসময় দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের ‘ভাষা শহীদ দিবস’ এবং দক্ষিণ কোরিয়ার ‘বর্ণমালা’ দিবসের সাদৃশ্য সম্বলিত ভিডিও এবং বাংলাদেশের ‘সন্দেশ’ তৈরির ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করেন।

[৫] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সোনার বাংলা-এর মর্মার্থ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন রাষ্ট্রদূত। পরে তিনি বঙ্গবন্ধু দ্য পিপলস’ দ্য পিপলস হিরো বইটির কোরিয়ান সংস্করণ উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এ বইটির মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতির পিতার রাজনৈতিক আদর্শ, কর্মকাণ্ড এবং তার অবদান সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন।

  • সর্বশেষ