শিরোনাম
◈ চট্টগ্রাম-৩ আস‌নের আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকায় গ্রেপ্তার ◈ পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি কে‌নো ভারতকে ক্ষুব্ধ করে তুলছে ◈ দূরপাল্লা ও নগর পরিবহনে কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া ◈ অস্ট্রেলীয় নারীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি (ভিডিও) ◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ডেল্টা’ ভ্যারিয়েন্টে আক্রান্ত ইউরো কাপ ফুটবলের তিন দর্শক

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বজুড়ে করোনা সংক্রমণের মধ্যেই ইউরোয় দর্শক নিয়েই হচ্ছে মাঠের খেলা। তবে সম্প্রতি যা হয়েছে তাতে আয়োজকদের নড়েচড়েই বসার কথা। ক্রিশ্চিয়ান এরিকসেনের ডেনমার্কের খেলা দেখতে এসে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিন ড্যানিশ দর্শক।

[৩] গেল বৃহস্পতিবার (২৫ জুন) বেলজিয়ামের বিপক্ষে ডেনমার্কের খেলায় খেলা দেখতে এসেছিলেন তারা। সেখান থেকে ফিরেই পেয়েছেন দুঃসংবাদ। এর ফলে ৪০০০ দর্শককেও পড়তে হচ্ছে করোনা পরীক্ষার মুখে।

[৪] ড্যানিশ এজেন্সি ফর পেশেন্ট সেইফটির ব্যবস্থাপক অ্যানে লেইকে পেত্রি জানিয়েছেন, ‘এই তিনজন আক্রান্ত যারা খেলা দেখতে এসেছিলেন, তাদের নিবিড় যোগাযোগ হয়েছে যাদের সঙ্গে, তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়েছে যাদের, তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

[৫] আঁতকে ওঠার মতো খবর হচ্ছে, এই তিনজন আক্রান্ত হয়েছেন ভিন্ন ভিন্ন জায়গা থেকে, ফলে আরও বড় আক্রান্তের খবর আসার প্রমাদও গোণা হচ্ছে ভালোভাবেই। এর ফলে তাদের বসার জায়গা আর হলওয়েতে পরে যারা গিয়েছেন, সেই ৪০০০ দর্শককেও পরীক্ষার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজেন্সিটি জানিয়েছে, এখন পর্যন্ত ড্যানিশদের মাটিতে হওয়া খেলাগুলো থেকে ২৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

[৬] ৫৮ লাখ মানুষের দেশ ডেনমার্কে এখনো দিনপ্রতি আক্রান্ত হচ্ছেন ২০০ জন করে মানুষ। ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য ডেনমার্কের সিদ্ধান্ত, রোগিদের তো কোয়ারেন্টাইনে যেতে হবেই, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে যাদের, তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়েছে যাদের, সবারই যেতে হবে কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে। - ঢাকাপোষ্ট

  • সর্বশেষ