শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিপাইনের কাছে এফ-১৬ যুদ্ধবিমান ও অত্যাধুনিক মিসাইল বিক্রি করবে যুক্তরাষ্ট্র

রাকিবুল আবির : [২] মার্কিন স্টেইট ডিপার্টমেন্ট ফিলিপাইনের কাছে সম্ভাব্য সমরাস্ত্র বিক্রয়ের অনুমোদন দিয়েছে, যেখানে প্রায় ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি মুল্যের তিনটি পৃথক চুক্তিতে এফ-১৬ যুদ্ধবিমান এবং সাইডউইন্ডার ও হার্পুন ক্ষেপনাস্ত্র বিক্রয় করা হবে। আলজাজিরা

[৩] ফিলিপাইন এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয় করতে আগ্রহী এবং এর জন্য তারা মার্কিন এফ -১৬ ও সুইডিশ সাব ৩৯ গ্রিপেনকে মুল্যায়ন করেছে।

[৪] বৃহস্পতিবার একটি ঘোষণায় জানা যায়, যুক্তরাষ্ট্র ফিলিপাইনের প্রস্তাবিত একটি চুক্তি নতুন করে বিবেচনা করছে। ফিলিপাইনে অবস্থিত মার্কিন সেনাদের সহায়তা এবং চীনা ক্রিয়াকলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিতে এই চুক্তি করতে আগ্রহী ফিলিপাইন।

[৫] পেন্টাগন জানায়, ফিলিপাইনের কাছ থেকে ১০টি এফ-১৬সি ব্লক ৭০/৭২ এবং ২টি এফ-১৬ডি ব্লক ৭০/৭২ মোট ১২টি যুদ্ধবিমানের অনুরোধ পেয়েছে তারা, যার প্রস্তুতকারক লকহিড মার্টিন। স্পেয়ার পার্টস ও প্রশিক্ষন ব্যয় মিলে যুদ্ধবিমানগুলোর মোট প্যাকেজের মুল্য দাঁড়ায় ২.৪৩ বিলিয়ন ডলার। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়