শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে প্রতিপক্ষের ছুরিঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মাসুম বিল্লাহ:[২] নেত্রকোণার দুর্গাপুরে ওষুধের দোকানে চেয়ারে বসা নিয়ে তর্কবিতর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৩] নিহত যুবক আনোয়ার হোসেন (২৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে এমএ পড়তেন।আহত দুইজন হচ্ছেন, নিহতের বাবা মকবুল হোসেন (৫৫) ও চাচাতভাই মনির হোসেন (২২)।বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে এই ঘটনা ঘটে।

[৪] দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়ইউন্দ বাজারে এক ওষুধের দোকানে চেয়ারে বসা নিয়ে আনোয়ারের সাথে একই গ্রামেরসোহেল মিয়ার(২২)তর্ক বাঁধে।পরে এর জেরে সোহেল, তার বাবা মরম আলীসহ তাদের আরো লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ারের উপর হামলা চালায়। খবর পেয়ে আনোয়ারের বাবা মকবুল হোসেন ও চাচাতভাই মনির হোসেন ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালায়।এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনজনই। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

[৫] সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ