শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের আগে আফগা‌নিস্তান ও না‌মি‌বিয়ার বিরু‌দ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারীতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ভারত ও শ্রীলঙ্কায়। প্রতিবারের মতো এবারও বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ।

বিশ্বকাপে যাওয়ার আগে বিপিএল খেলবেন লিটন কুমার দাসরা। ভারতে গিয়ে মূল্য টুর্নামেন্টে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসি থেকে প্রতিপক্ষ কারা হবে তা না জানালেও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, প্রতিপক্ষ দুটি আফগানিস্তান ও নামিবিয়া।

বৃহস্পতিবার গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘বিপিএল শেষ হওয়ার আগেই (বিশ্বকাপের) কাজ শুরু হয়ে যাবে। যারা টপ ফোরে যাবে না, তাদের (দলের ক্রিকেটারদের) নিয়ে কাজ শুরু হয়ে যাবে। বিপিএলের ফাইনাল শেষে ঘরের মাঠেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে। যদি ভুল না করি, ২৮ তারিখে দল চলে যাবে, সেখানে বেঙ্গালুরুতে ২টি প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি, নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে একবার না, দুবার আসবে বাবর আজমরা। কারণটা পিএসএলের সাথে বাংলাদেশ সফরের সূচিটা হয়েছে কিছুটা সাংঘর্ষিক।

এই প্রসঙ্গে ফাহিম বলেন, ‘পিএসএলের কারণে পাকিস্তান সিরিজ কিছুটা শিফট হচ্ছে আমাদের। বাকিটা বলতে পারব না, এইটুকুই আলাপ করেছি। (পিএসএলের আগে না পরে?) কিছুটা আগে কিছুটা পরে। (দুই ভাগে হচ্ছে?) হ্যাঁ দুই ভাগে হচ্ছে।

  • সর্বশেষ