শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০১:১৫ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেবি বাম্প নিয়েই অভিনয়ে ফিরলেন নুসরাত, বক্তদের মাঝে আলোচনার ঝড়

নিউজ ডেস্ক: সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন নুসরাত জাহান। একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এই নায়িকা। সেই লুক প্রকাশ্যে না এলেও, সেটে একটি কালো রঙের হুডি পরে হাজির ছিলেন তিনি। সামাজিক মাধ্যমে সেদিনের এক সেলফি প্রকাশ করেছেন এই তারকা।

নিখিলের সঙ্গে সম্পর্কের টানাপড়েন ও যশের সঙ্গে প্রেমের খবরে কয়েকমাস ধরেই আলোচনায় রয়েছে নুসরাত। এর মাঝেই প্রকাশ্যে চলে আসে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তার কিছুদিনের মধ্যে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই তার বেবি বাম্পের ছবি শেয়ার করেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওকে কেন্দ্র করে সংবাদের শিরোনামে এসেছিলেন নুসরাত জাহান। কালো পোশাক অভিনেত্রীকে দেখা যাচ্ছে সুইমিংপুলে। ভেজা শরীরের ভিডিও দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ঝুঁকি নিলেই গল্প তৈরি হয়’।অনুরাগীরা তার লেখা পড়ে প্রশ্ন করেন, জীবনের এই সিদ্ধান্তগুলোকে তিনি কি ‘ঝুঁকি’-র আখ্যা দিতে চাইছেন? তা হলে কি ‘সিঙ্গল মাদার’ হিসেবে সন্তানের লালন পালন করবেন?

টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ নুসরাত জাহানের নতুন ভিডিওতে কটাক্ষের শেষ নেই। আবারও নিখিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আক্রমণে ব্যস্ত অধিকাংশ নেটিজেন। ‘অবিশ্বাসী’, ‘অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছ তুমি। তাই গল্প তৈরি হয়ে গিয়েছে’, ইত্যাদি মন্তব্যে ভরা তার পোস্টে।

কিন্তু নুসরাত এই বিষয়ে পুরো নিশ্চুপ। আগেও জানিয়েছেন, তার জীবন তিনি নিজের মতো করে কাটাতে চান। সমাজে যারা পেছনে কথা বলেন তাদের তিনি ভয় পান না।

  • সর্বশেষ