শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যামাজানের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ ভ্রমণ শুরু খুব শিগগিরই

শ্রাবণী কবির : [২] অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী ২০ জুলাই মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। বেজোস কেবল অ্যামাজনেরই নন, মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্লু অরিজিনেরও প্রতিষ্ঠাতা। এনিয়ে ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়, মহাকাশ ভ্রমণ খুবই বিরল হওয়ায় এর জন্য ইন্স্যুরেন্স দেওয়ার কোনো নিয়ম নেই। বিবিসি

[৩] এই সংস্থার মুখপাত্র মাইকেল ব্যারি বলেছেন, মহাকাশ ভ্রমণের উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে এবং প্রাণহানীর সম্ভাবনাও আছে। তবে যদি কেউ নিজ ইচ্ছায় মহাকাশ ভ্রমণ করতে চায় তবে এর দায় কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নয়।

[৪] এর আগে গত ৭ জুন জেফ বেজোস ঘোষণা দেন নিজের ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিউশেপার্ড নভোযানে করে মহাশূন্য থেকে ঘুরে আসবেন তিনি।

[৫] ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার উপরে মহাকাশের কাল্পনিক সীমা কারমান লাইনে পৌঁছালে রকেট বুস্টার থেকে ক্যাপসুলটি বিচ্ছিন্ন হয়ে যাবে। সেখানে মহাশূন্যে মিনিট তিনেকের ভরশূন্যতার অভিজ্ঞতা নেবেন তিনি। এরপর শুরু হবে পৃথিবীর দিকে ফেরার যাত্রা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়