শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির সিনেটে ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অধিবেশন বৃহস্পতিবার

শরীফ শাওন : [২] ঢাকা বিশ্ববিদ্যালয় জানায়, সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে সিনেটের এ বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

[৩] বুধবার ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধিবেশনটি অনুষ্ঠিত হবে।

[৪] প্রশাসনিক সূত্র জানায়, মোট বাজেটের ২৬৪ কোটি টাকা শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের বেতন, ২২৪ কোটি টাকা ভাতা, পণ্য ও সেবায় খাতে ১৬৮ কোটি টাকা, পেনশন বাবদ ১২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর বাজেটের ৮৩ শতাংশ আয় হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুদান।

[৫] বাজেট বিশ্লেষণে দেখা গেছে, গতবারের তুলনায় এবার বাজেটের আকার কমেছে। ২০২০-২১ অর্থবছরে বাজেট ছিল ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। এবার তা কমে দাঁড়িয়েছে ৮৩১ কোটিতে। অন্যদিকে, গবেষণায় বরাদ্দ বেড়েছে। এতে রাখা হয়েছে ১১ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে ৯ কোটি ৫০ লাখ ও ২০১৯-২০ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ছিল ৯ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়