শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাক্ষাৎকার নিতে গিয়ে নোম চমস্কিকে ১ ঘণ্টা বসিয়ে রাখলো বাংলাদেশি প্লাটফর্ম

আসিফুজ্জামান পৃথিল: [২] চমস্কি বললেন, নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতেই বাংলাদেশে পাকিস্তানি গণহত্যা ও অপরাধকে সমর্থন করেছিলেন হেনরি কিসিঞ্জার।

[৩] চট্টগ্রামভিত্তিক ফেসবুক পেজ টি-কাপ আগেই জানিয়ে রেখেছিলো বুধবার তাদের ভার্চুয়ালি সাক্ষাৎকার দেবেন বিশ্ববিখ্যাত ভাষাবিদ ও বুদ্ধিজীবী নোম চমস্কি। কিন্তু নির্ধারিত সময়ে তারা এই সাক্ষাৎকার শুরু করতে পারেনি। ফলে এক ঘণ্টার মতো বসে থাকতে হয় চমস্কিকে।

[৪] চমস্কি লাইভে এসেই জানান, তিনি খুব বেশি সময় দিতে পারবেন না। কারণ আয়োজকদের দেরি দেখে ও যোগাযোগ করতে না পেরে তিনি অন্য শিডিউল ঠিক করে ফেলেছেন। তিনি জানান, পরে কোনও সময় তিনি এই সাক্ষাৎকার দেবেন। কিন্তু উপস্থাপকের অনুরোধে তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।

[৫] শুরুতেই তিনি ৭১ সালের গণহত্যা নিয়ে প্রশ্ন করা হয় চমস্কিকে। জানতে চাওয়া হয় তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের ভূমিকার ব্যাপারে। তিনি বলেন, হেনরি কিসিঞ্জার চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দৃঢ় করতে ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থতা ঢাকতেই তিনি নগ্নভাবে পাকিস্তানি  গণহত্যাকে সমর্থন দেন।

[৬] চমস্কি মনে করেন, কিসিঞ্জারের দৌলতেই গত শতাব্দীর সবচেয়ে ভয়ানক গণহত্যার অংশীদার হতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। এই অন্যায় ক্ষমাহীন।

[৭] চমস্কি জানান, বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ব্যাপারে তার অনেক কিছু বলার ছিলো। কিন্তু আয়োজকরা সময় নষ্ট করে ফেলায় তার পক্ষে আর এটি সম্ভব হচ্ছে না।

[৮] যুক্তরাষ্ট্র সময় রাত ১২টায় একজন ৯২ বছর বয়সী বুদ্ধিজীবীকে বসিয়ে রাখার ব্যাপারে ফেসবুকে কড়া সমালোচনা শুরু হয়েছে। সমালোচনা হচ্ছে প্রশ্নের ধরন আর চমস্কির রিশিডিউলের বারংবার অনুরোধকে উপেক্ষারও।

 

  • সর্বশেষ