শিরোনাম
◈ পেনাল্টি মিসের মাশুল, হলান্ডের জোড়া গোলে বিদায় ব্রাজিলের ◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত?

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-কমার্স ও অনলাইন শপিংয়ের জন্য নতুন ফিচার নিয়ে অসছে ফেসবুক

ডেস্ক নিউজ: বুধবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এ তথ্য জানান। ৪টি ফিচার হলো: ইন্সটাগ্রাম ভিজ্যুয়াল সার্চ, অনলাইন শপ, অ্যাডভার্টাইজমেন্ট ও মার্কেটপ্লেস শপ।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার উদ্দেশ্যে এই ফিচারগুলো আনা হবে।

ইন্সটাগ্রাম ভিজ্যুয়াল সার্চ: ইন্সটাগ্রাম ভিজ্যুয়াল সার্চের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্যের নাম লিখে সার্চ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার প্রধান নির্বাহী কৌতুক করে একটি পোস্টে বলেছেন, আমি এখানে একটি ধূসর রংয়ের টি-শার্ট সার্চ দেবো।

অনলাইন শপ: শিগগিরই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ছোটখাটো দোকান দিতে পারবেন। অনলাইন শপের মাধ্যমে পণ্য কেনার জন্য ব্যবসায়ীর সঙ্গে চ্যাট করার সুবিধা পাওয়া যাবে। এটি সেট-আপের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম- তিনটি মাধ্যমের সেটিংসে যেতে হবে।

মার্কেটপ্লেস শপ: বিশ্বব্যাপী একশো কোটিরও বেশি মানুষ ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করেন। তাই অনলাইন শপ থেকে ফেসবুক মার্কেটপ্লেসে আসার উপায় সহজ করে তুলতে ফেসবুক শিগগিরই একটি নতুন ফিচার আনবে। এর নাম দেওয়া হয়েছে মার্কেটপ্লেস শপ। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে ফেসবুক মার্কেটপ্লেস সহজলভ্য হয়ে উঠবে বলে আশা করছেন জুকারবার্গ।

অ্যাডভার্টাইজমেন্ট:  অনলাইন শপের বিজ্ঞাপন দেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ফিচার চালু করা হবে বলে জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ফেসবুকে তিনি বলেছেন, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে অনলাইন শপের কলেবর আরও বাড়বে।

এমআইঅ্যাডভার্টাইজমেন্ট: অনলাইন শপের বিজ্ঞাপন দেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ফিচার চালু করা হবে বলে জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ফেসবুকে তিনি বলেছেন, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে অনলাইন শপের কলেবর আরও বাড়বে। সূত্র: আর টিভি, ওন ইন্ডিয়া নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়