শিরোনাম
◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউ ইয়র্কে নারী কাউন্সিল ওমেন হলেন শাহানা হানিফ ও সুইজারল্যান্ডের সংসদ সদস্য সুলতানা খান

কূটনৈতিক প্রতিবেদক:[২] শাহানা হানিফ নিউ ইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী নারী কাউন্সিল ওমেন হিসাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সিটির নির্বাচনী প্রাইমারীতে ৩৯ ডিস্ট্রিক্ট থেকে তিনি কাউন্সিলর পদের জন্য নির্বাচিত হন।

[৩] ডেমোক্রেট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট এসেম্বলী ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেট পার্টির প্রার্থী মনোনয়ন চুড়ান্ত হয়, আর ডেমোক্রেট নিয়ন্ত্রনাধীন নিউ ইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ঐ পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া।

[৪] এদিকে মঙ্গলবার সুইজারল্যান্ডে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে নারী অধিকার বিষয়ে অংশগ্রহণ করার জন্য ভোটের মাধ্যমে জুরিখ জোন থেকে নির্বাচিত হন সুলতানা খান। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে সুলতানা খান তৃতীয় স্থান অর্জন করেন। সুইজারল্যান্ডে এই প্রথমবারের মতো কোন প্রবাসী বাংলাদেশি জাতীয় সংসদে পা রাখছেন।

[৫] সুলতানা খানের জন্ম ঢাকার মিরপুরে, গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। বাবার নাম এসএম রুস্তম আলী, মাতা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই দুই বোনের সংসারে সর্বকনিষ্ঠ তিনি। তার স্বামী প্রবাসী সাংবাদিক, সংগঠক এবং ব্যবসায়ী বাকিউল্লাহ খান। দুই পুত্র সন্তানসহ দীর্ঘদিন যাবৎ সুইজারল্যান্ডের জুরিখ শহরে বসবাস করছেন। নির্বাচনে অংশগ্রহণের পূর্বে তিনি সুইজারল্যান্ডের মূলধারার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

[৬] সুলতানা খান জানান, আমার এই অর্জন সব বাংলাদেশি এবং সুইজারল্যান্ডে বসবাসরত সব বন্ধু-বান্ধবদের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের জন্য।
[৭] নারী অধিকারের বিষয়ে কথা বলার পাশাপাশি সর্বাত্মক প্রচেষ্টা থাকবে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষার প্রাধান্য রক্ষা করা এবং এ সংক্রান্ত একটি শহিদ মিনার ও স্মৃতি স্থাপনা করার বিষয়ে প্রস্তাব করার ইচ্ছা রয়েছে আমার।

[৮] বিশ্বে আমাদের এই অর্জনগুলো বাংলাদেশকে তুলে ধরছে এর পাশাপাশি বাংলাদেশি নারীরাও যে পিছিয়ে নেই, জ্বলন্ত উদাহরণ স্থাপন করতে চাই। বাংলাদেশি অনগ্রসর নারী এবং শিশুদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই।

  • সর্বশেষ