শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যোগ ব্যায়ামের সৃষ্টি ভারতে নয়, নেপালে দাবি প্রধানমন্ত্রী ওলির

রাশিদুল ইসলাম : [২] নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারত রাষ্ট্রের অস্তিত্বের আগে থেকেই নেপালে যোগচর্চা হত বলে দাবি করেছেন। বলেছেন, যোগ যখন আবিষ্কার হয়, তখন তো ভারত তৈরিই হয়নি। ভারত নামে সেসময় কোনও রাষ্ট্রই ছিল না, শুধু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। যোগের সৃষ্টি হয় নেপাল বা উত্তরাখন্ডের আশপাশে, ভারতে নয়। দি ওয়াল

[৩] আন্তর্জাতিক যোগ দিবসে দেশবাসীকে দেওয়া এক ভাষণে ওলি বলেন যে মুনি-ঋষিরা যোগ আবিষ্কার করেছিলেন, তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। আমরা সবসময় শুধুই অধ্যাপকদের অবদানের কথা আলোচনা করেছি। কিন্তু যোগের ওপর আমাদের দাবি ঠিকঠাক তুলে ধরে প্রতিষ্ঠা করতে পারিনি। যোগকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পারিনি।

[৪] জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাব ২০১৪ সালে গৃহীত হওয়ার পর পরের বছর থেকেই ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়