শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের ফটিকছড়িতে লকডাউন এবং বিভিন্ন বিধিনিষেধ নগরে !

রাজু চৌধুরী : [২] ৭ দিনের লকাডাউনে ফটিকছড়ি এবং নগরে ৮টার পর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক সপ্তাহের লকডাউন দিয়েছে প্রশাসন।

[৩] বুধবার ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হাট-বাজার বন্ধ। অভ্যন্তরীণ যানবাহন হাইওয়েতে যেতে পারবে না।

[৪] মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসনের সভা কক্ষে কভিড ১৯ জেলা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান এর সভাপতিত্বে সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

[৫] সভার সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে নগরে রাত ৮ টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকান পাঠ বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে চলবে ভ্রাম্যমান আদালতের অভিযান। যানবাহনে অধিক ভাড়া বন্ধ ও রেস্টুরেন্টে ৫০ ভাগের বেশি মানুষের সমাগম হলে জরিমানা। যে কোনও ধরণের সভা সমাবেশ বন্ধ। জেলায় কমিনিউটি সেন্টারে বিয়ে ও মেজবান সহ সকল অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়