শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণরোধে সাত জেলায় চলছে বিধিনিষেধ, বিচ্ছিন্ন রাজধানী

শাহীন খন্দকার: [২] এখন-ই সংক্রমণের লাগাম টেনে না ধরলে, আগের সব বিপর্যয়কে ছাড়িয়ে যাবে।

[৩] মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন ঘোষিত জেলাগুলো হলো, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। সকাল থেকে জেলাগুলো থেকে ছাড়েনি দূরপাল্লার বাস।

[৪] করোনা সংক্রমণরোধে বিধিনিষেধ আরোপের কারণে মঙ্গলবার সকাল থেকে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে চলছেনা গণপরিবহণ। তবে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরিতে কিছু যাত্রীবাহী পরিবহন পারাপার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, সোমবার রাতে রওনা হওয়া বাসগুলো ভোগান্তি বিবেচনায় পারাপার করা হয়েছে।

[৫] রাজবাড়ীতে সকাল থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মুন্সিগঞ্জে সকাল থেকে বন্ধ বিপণি-বিতান। লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে চলছেনা যাত্রীবাহী নৌযান। তবে, সরকারি নির্দেশনা অমান্য করে ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন অনেকে।

[৬] বিধিনিষেধ কার্যকরের পরও মাদারীপুরে জনসাধারণের মধ্যে অসচেতনতা দেখা গেছে। তবে, সকাল থেকে বন্ধ লঞ্চ-স্পিডবোট। জরুরী সেবার যানবাহন নিয়ে বাংলারবাজার-শিমুলিয়া নৌরুটে চলছে ফেরি।

[৭] নারায়ণগঞ্জ নগরীতে বিধিনিষেধ ও বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচল কম। দুটি মহাসড়কসহ ৩০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেনা কেউ। বিধিনিষেধ বাস্তবায়নে গাজীপুরে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা চোখে পড়েছে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান খোলা থাকায় শ্রমিকরা অন্যদিনের মতোই যোগ দিয়েছেন কাজে।

[৮] গোপালগঞ্জে সকাল থেকে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম। বিধিনিষেধ বাস্তবায়নে সড়কে কাজ করছে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে, ৭ জেলায় বিধিনিষেধের কারণে ময়মনসিংহ বিভাগ থেকে ৩০শে জুন পর্যন্ত ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। এছাড়া, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও টাঙ্গাইল থেকেও ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ২৭ জনের। একই সময় বিভাগে ৯৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ