শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জান্তা বাহিনীর নির্যাতনে মিয়ানমারে ১০ হাজার সাধারণ মানুষ এখন ভারত ও থাইল্যান্ডের শরনার্থী

সুমাইয়া ঐশী: [২] এতে রোহিঙ্গা সমস্যা আড়াল হতে পারে বলে শঙ্কা জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের।

[৩] জান্তা সরকারের অত্যাচারে এখন মিয়ানমার ছেড়ে হাজার হাজার মানুষ পালাচ্ছে। তাদের বেশির ভাগই প্রাণ বাঁচাতে ছুটছে থাইল্যান্ড ও ভারত সীমান্তের দিকে। আরো বহু মানুষ সেই পথেই হাঁটছে। আর এ বিষয়টিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ক্রিশ্চিয়ান শ্রেনার বার্গনার। বিজসেন স্ট্যান্ডার্ড

[৫] তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে ভারত, থাইল্যান্ড এবং চীনা সীমান্তের কাছে থাকা বহু সাধারণ মানুষ সীমান্ত পার হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ লাখ ৭৫ হাজার। আরো ১০ হাজার ভারত ও থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। এনডিটিভি

[৬] দেশটির নাগরিকরা নিজেদের মতো করে এখন লড়াই চালিয়ে যাচ্ছে। স্থানীয় বিভিন্ন সশস্ত্র বাহিনীর কাছে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে তারা। ফলে বিশাল পরিসরে গৃহযুদ্ধের যে আশঙ্কা করা হচ্ছিলো তা বাস্তবিক অর্থে আরো ভয়ানক হতে পারে বলে মনে করেন বার্গনার। দ্য ট্রিবিউন

[৭] মিয়ানমারে চলমান এ দ্বন্দ্বের কারণে রোহিঙ্গা ইস্যুটি যাতে হালকা না হয়ে যায় সে বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বার্গনার। তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়টির এখনো কোনো সমাধান হয়নি। তাই এর সমাধানে জেনারেল অ্যাসেম্বলি অব্যাহত রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়