শিরোনাম
◈ ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’ ◈ সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫ হাজার ৭১২ ◈ ‘তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল’ (ভিডিও) ◈ তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার ◈ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সেগমেন্ট সরানোর অভিযোগ নাহিদের ◈ বিদেশমুখী হতে হবে না, দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতার টাকা পাবেন যেভাবে ◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস  ◈ রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে?

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১০:৩৯ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের অনলাইনে অপসংস্কৃতি ও অপরাধ থেকে বিরত রাখতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বেশি : বিশেষজ্ঞ অভিমত

আব্দুল্লাহ মামুন:[২] অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান বলেন, অপসংস্কৃতির বিকল্প হিসেবে অনলাইনে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের অবাধ সুযোগ রয়েছে। সাইবার অপরাধ রোধে সচেতনতা অনেক কম, বিচার ব্যবস্থারও পরিবর্তন প্রয়োজন। বর্তমানে সাইবার অপরাধ নতুনরূপে বিস্তার পেয়েছে, সেই তুলনায় সচেতনতার অভাব। প্রচলিত আইনের সীমাবদ্ধতা থাকায় অনেক অপরাধী ছাড়া পেয়ে যায়, তা আধুনিক করতে হবে।

[৩] তিনি আরও বলেন, সাইবার অপরাধ রোধে প্রচারণা ও সামাজিক অনুষ্ঠান বাড়াতে হবে। এই সংস্কৃতি অনেকটা সেকেলে মনে হলেও বর্তমানে উন্নত দেশগুলো সামাজিক সংস্কৃতি উন্নয়নে কাজ করছে।

[৪] জিয়া রহমান বলেন, মহামারিতে স্কুল-কলেজ বন্ধে শিক্ষার্থীদের অনলাইনে সময় বাড়ছে যা অনাকাঙ্খিত। অপরাধীরাও অনলাইনে নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করছে।

[৫] তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন শৃংঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।

[৬] সাইবার ইনভেস্টিগেশন ইউনিটের একজন কর্মকর্তা বলেন, সাইবার অপরাধের শিকার বেশির ভাগই অভিযোগ করেন না। তবে কেউ অভিযোগ করলেও পরবর্তীতে সহায়তা করতে চায় না।

[৭] তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব সবার শেষে, অপরাধ যখন মারাত্মক পর্যায়ে যায় তখনই পুলিশ জড়িত হয়। স্কুল, কলেজ ও পরিবারের সক্রিয় ভ‚মিকা প্রয়োজন।

[৮] তিনি আরও বলেন, ‘গুগল ফ্যামিলি লিংক’ নামে একটি অ্যাপস আছে, এটি ব্যবহারে সহজে বাচ্চাদের ডিভাইস ব্যবহারে সঠিক নির্দেশনা ও তথ্য সংগ্রহ করা সম্ভব। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়