শিরোনাম
◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিনল্যান্ডে ফের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সামসুল আলম সুমন

কূটনৈতিক প্রদিবেদক: [২] ফিনল্যান্ডে কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনে গত ১৩ জুন তিনি দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে ২০১৭ প্রথম বাঙালি হিসেবে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।

[৩] সুমন ফিনল্যান্ডের সরকারি শরিক দল বাম জোট ভ্যাসিমিস্টো পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনিই প্রথম বাঙালি যিনি পর পর দুবার সিটি কাউন্সিল নির্বাচনে নির্বাচিত হলেন।

[৪] তার এ জয়ে ফিনল্যান্ডের বাঙালি কমিউনিটি ও স্থানীয় জনগণ অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জনসেবার এ ধারাবাহিকতায় ফিনিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে দেখতে চান অভিবাসী বাঙালিরা।

[৫] সামসুল আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। তিনি মিয়া বাড়ির মোজাহেদ উদ্দিন আহমেদের ছেলে।

[৬] ২০১০ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ফিনল্যান্ডে পাড়ি জমান। পড়াশোনার পাশাপাশি দেশটির বাম জোটে নাম লেখান তিনি। মাত্র ৬ বছর পরই টিকেট পেয়ে যান কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনের। মানুষের সেবা করতে চাওয়া এই বাঙালিকে ২০১৭ সালে কাউন্সিলর নির্বাচিত করেন ভোটাররা।

  • সর্বশেষ