শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রথম ১০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে চীন

রাকিবুল আবির: [২] রোববার এ মাইলফলক অর্জন করে দেশটি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, শনিবার পর্যন্ত মোট ১০১ কোটি ৪ লাখ ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, যা সারা বিশ্বে প্রয়োগকৃত মোট ২৫০ কোটি ডোজের প্রায় ৪০ শতাংশ। সিএনএন

[৩] রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জিংহুয়া জানায়, শনিবার পর্যন্ত টানা ৫ দিনে ১০ কোটি ডোজ টিকা প্রদান করেছে তারা।

[৪] গ্লোবাল টাইমসের তথ্য মতে, গত ২৭ মার্চ চীন প্রথম ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে সক্ষম হয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে ২ সপ্তাহ পিছিয়ে ছিলো চীন। কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ কোটিতে। এরই ধারাবাহিকতায় রোববার ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের মাইলফলক অতিক্রম করলো দেশটি। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ