শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: টস হেরে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। হয়নি টসও। অবশেষে মাঠে গড়াচ্ছে খেলা। দ্বিতীয় দিন টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউ জিল্যান্ড। টস হেরে ব্যাট করছে বিরাট কোহলির দল।

[৩] শনিবার (১৯ জুন) সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় টস। এর আগে বৃহস্পতিবার থেকে অঝোরে ঝরা বৃষ্টিতে ভেসে গেলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হয়নি টসও।

[৪] গতকাল শুক্রবার স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে দুশ্চিন্তার কিছু নেই ভক্তদের; বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে রাখা হয়েছে রিজার্ভ ডে। ষষ্ঠ দিন খেলা হবে প্রথম দিনের খেলা পরিত্যাক্ত হওয়াতে।

[৫] ম্যাচ শুরুর আগের দিনই ফাইনালের একাদশ ঘোষণা করে ভারত। বিরাট কোহলি পাঁচ বোলারকে নিয়ে দল সাজিয়েছেন। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন তো আছেনই। একাদশে অন্য তিন বোলার ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরা। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে দেখা যাবে শুভমান গিলকে।

[৬] এদিকে চার জেনুইন পেসার নিয়ে দল সাজিয়েছে নিউ জিল্যান্ড। সঙ্গে আছে একজন মিডিয়াম পেসার। অর্থ্যাৎ পাঁচ পেসার নিয়ে সাউদাম্পটনে আগুন ঝরাবেন কিউইরা।

[৭] ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরা।

[৮] নিউ জিল্যান্ড একাদাশ: টম ল্যাথাম, ডে ভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (ডাব্লু), কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নীল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।- ক্রিকবাজ

  • সর্বশেষ