শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দোনেশিয়ার করোনা পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা

মাহামুদুল পরশ : [২] সম্প্রতি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ইন্দোনেশিয়ার বিশেষজ্ঞদের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। ঐ সাক্ষাৎকারেই বিশেষজ্ঞরা এ সতর্কবার্তা জানায়। আল জাজিরা

[৩] ইন্দোনেশিয়ায় ক্রমশই করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর আগে গত রবিবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গান্দি সাদিকান বলেন, ইন্দোনেশিয়ায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট খুব দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে। হাইজটন টাইমস

[৪] একই বিবৃতিতে তিনি বলেন, ইন্দোনেশিয়ার সমুদ্রবন্দরে বিভিন্ন দেশ থেকে মালামাল আসে। আমরা আশঙ্কা করছি সেখান থেকেই আমাদের দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণের উর্দ্ধোগতি ছাড়াও আরো কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে ইন্দোনেশিয়াকে। টাইমস

[৫] ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে বেশ বেগতিক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিলো দেশটিকে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে দৈনিক সংক্রমণ প্রায় ৪ লাখের কাছাকাছি গিয়ে ঠেকেছিলো। ডেল্টা সংক্রমণের এই অতিমাত্রা ভারতে কিছুটা কমলেও বর্তমানে প্রায় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে করোনার ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি দেশের ভায়রোলজি বিশেষজ্ঞরা। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়