শিরোনাম
◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দরে দুই দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ ৩ দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে : প্রেসসচিব ◈ প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে যে কারণে ◈ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ-রুপা-তেলের বড় দরপতন

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছেন গৃহ ও ভূমিহীন ৬৫৭ পরিবার

স্বপন দেব: [২] মৌলভীবাজারে আগামী রোববার (২০ জুন) দ্বিতীয় পর্যায়ে একই সাথে ৬ শত ৫৭টি অসহায় পরিবারকে ঘর দিচ্ছে সরকার। সেখানে ১ টি প্রাথমিক বিদ্যালয়,১ টি মসজিদ ১ টি মন্দিন নির্মান করা হচ্ছে।

[৩] শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক সংবাদ সম্মেলনে জানান, আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে সেমি পাকা ঘর দেয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন। ইতিপূর্বে জেলায় প্রথম পর্যায়ে ১১শত ২৬ টি ঘর হস্তান্তর করা হয়।

[৪] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্তি জেলা প্রশাসক মেহদী আহসান, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান।

[৫] এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়