শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের কথা বলে ভারতে নারী পাচার, বেসরকারী দুই সংস্থার সহায়তায় ১০ বছরে ফেরত এসেছে ২ হাজার

তাপসী রাবেয়া: [২] ভারতে পাচার হওয়া নারীদের ফিরিয়ে আনতে কাজ করা দুই বেসরকারি সংস্থা জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর জানিয়েছে, দেশটির পুলিশের হাতে আটক হওয়ার পর সেখানকার সরকারি ও বেসরকারি সেফহোমে এখনো ৫০ জনের বেশি নারী রয়েছেন। বাংলাদেশ ও ভারত সরকারের সহায়তায় তাঁদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।

[৩] সংস্থা দুটির দাবি ও প্রথম আলো পত্রিকার এক জরিপ বলছে , পাচারের শিকার হওয়া নারীদের ৯০% নিম্নবিত্ত পরিবারের। আর ৯৫ শতাংশকে ভারতে ভালো চাকরির লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের মানব পাচার চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। এই নারীদের বেশির ভাগকে জোর করে যৌন পেশায় বাধ্য করা হয়।

[৪] ২৫০টি ঘটনায় ভুক্তভোগীদের ১৫৪ জনের বয়স জানা গেছে। এর মধ্যে ৭১টি কিশোরী, ৪৭ জনের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে, ৩১ জনের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। বাকি ৪ জনের বয়স এর চেয়ে বেশি।

[৫] বেসরকারি সংস্থা ব্র্যাক পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে জানায়, ২০০৮ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত পাচারের ঘটনায় দেশে ও দেশের বাইরে ৬ হাজার ৭৩৫টি মামলা হয়েছে।

[৬] ভারত থেকে যে ২ হাজার নারীকে ফিরিয়ে আনা হয়েছে, তাঁদের মধ্যে প্রায় ১ হাজার ৬০০ জনকে ফিরতে সহায়তা করেছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। আর রাইটস যশোর সহায়তা করেছে ৪০০ জনকে। বিগত কয়েক বছরে ফিরিয়ে আনা নারীর সংখ্যা ছিল তুলনামূলক কম। যেমন ২০২০ সালে দুই সংস্থার সহায়তায় ফেরত আসতে পেরেছেন ৬৯ জন। আগের বছর সংখ্যাটি ছিল ১৭৬।

[৭] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, ২০১৯ ও ২০২০ সালে ৫৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় আসামিদের সাজা হয়েছে। সাজা হওয়া মামলায় আসামিদের ১৭ জনের যাবজ্জীবন কারাদÐ হয়। ২০২০ সালে ১৪টি মামলা নিষ্পত্তি হয়। এর মধ্যে সাজা হয়েছে একটিতে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়