শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণের লক্ষ্যে নতুন ২৪টি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করেছে ডেসকো

শরীফ শাওন : [২] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণের ফলে ডেসকো’র গ্রাহকগণ নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ পাবেন, এতে বিদ্যুৎ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

[৩] বৃহস্পতিবার ভার্চুয়ালি উপকেন্দ্র উদ্বোধনকালে তিনি প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করাসহ সময়মত প্রকল্প শেষ করার উপর গুরুত্বারোপ করন। সেবার মান আরও উন্নত করাসহ স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন, বিতরণ ও সঞ্চালন লাইন ভূগর্ভস্থকরণের মত আধুনিক ও যুগোপযোগী প্রকল্প গ্রহণের জন্য তিনি ডেসকো’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-কে আহবান জানান। বিশেষ করে ২০২৫ সালের পরে বিদ্যুৎ চাহিদা মোকাবেলায় এখনই প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

[৪] ডেসকো’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ ফয়েজুল আমিন বলেন, উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে ডেসকো’র বৈদ্যুতিক অবকাঠামো আরও সুসংহত হয়েছে। এর মাধ্যমে ডেসকো এলাকায় নতুন ৪,৫০,০০০ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদানের সুবিধা সৃষ্টি হয়েছে।

[৫] ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌলী মো. কাওসার আমীর আলী বলেন, নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির প্রচেষ্ঠার সঙ্গে তাল মিলিয়ে বিতরণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে ডেসকো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে ডেসকো এলাকায় নতুন উপকেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে।

[৬] বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা আনয়ন ও সুষ্ঠু কাজের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তৎপরতা অব্যাহত রাখার জন্য ডেসকো’র প্রতি আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়