শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের সঙ্গে বৈঠক গঠনমূলক: পুতিন [২] সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করতে সম্মত দু’পক্ষ

সাকিবুল আলম: [৩] বাইডেনের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমি মনে করি না বাইডেনের সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা রয়েছে। দুই দেশের বহিষ্কৃত রাষ্ট্রদূতদের স্বপদে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি। সিএনএন

[৪] সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় স্থানীয় সময় বুধবার দুপুরে বহুল প্রতীক্ষিত এই বৈঠক শেষে পুতিন আরো জানান, বাইডেনের কথাবার্তা যথেষ্ট কার্যকর, বাস্তবসম্মত ও ফলপ্রসু। তবে পুরো সম্মেলন জুড়েই নমনীয়তা বজায় রাখা পুতিন কর্কশ ছিলেন রাজনৈতিক প্রতিপক্ষ অ্যালেক্সেই নাভালনির সম্পর্কে কথা বলার সময়।

[৫] নাভালনির নাম উল্লেখ না করে তিনি বলেন, এই লোকটি ভালো করেই জানে সে রাশিয়ার আইন ভঙ্গ করেছে। রুশ আইন অনুযায়ী সে ইতোমধ্যেই দুইবার অপরাধী সাব্যস্ত হয়েছে।

[৬] প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনের ন্যাটোতে যোগ দেবার ব্যপারে তিনি বলেন, আমি মনে করি না এ বিষয়ে আলোচনা করার মতো কিছু আছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়