শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওল্ড ডিওএইচএসকে বৃষ্টি আইনে ১৬ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব

নিজস্ব প্রতিবেদক: [২] বাজে পারফরম্যান্সে বাদ পড়ার পর আজ আবারো শেখ জামাল একাদশে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। আর তার ফেরার ম্যাচে ওল্ড ডি ও এইচ এসকে বৃষ্টি আইনে ১৬ রানে হারিয়ে জয়ে ধারায় ফিরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

[৩] সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেটে ১২০ রান সংগ্রহ করে শেখ জামাল। ওপেনিংয়ে নেমে ৬৯ রানের বিশাল জুটি গড়েন আশরাফুল ও সৈকত আলী। ২২ বলে ২৬ রান করেন আশরাফুল। ২৩ বলে ৩৭ রান করেন সৈকত আলী।

[৪] এদিন বল হাতে চমক দেখিয়েছেন ওল্ড ডিওএইচএসের অলরাউন্ডার আনিমুল ইসলাম ইমন। ২ ওভার বোলিং করে ২৩ রান খরচায় নেন ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট।

[৫] জবাবে ব্যাট করতে নেমে শেখ জামাল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১০৪ রান তুলতে সক্ষম হয় ওল্ড ডিওএইচএস। যেখানে সর্বোচ্চ ৩৬ রান করেন রায়ান রহমান। জয় করেন ২৫ বলে ৩৩ রান।

[৬] সংক্ষিপ্ত স্কোর :
শেখ জামাল, ১২০/৮(১৩)
সৈকত ৩৭, আশরাফুল ২৬
ইমন ৫/২৩, পায়েল ১/২১

ওল্ড ডিওএইচএস, ১০৪/৭(১৩)
রায়ান ৩৬, জয় ৩৩
শাকিল ২/২০, ইবাদত ২/২৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়