শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ১১:৪০ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের লড়াইয়ে ওমানের মুখোমুখি বাংলাদেশ

আখিরুজ্জামান সোহান: বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে এখন ওমানের বিপক্ষে লড়ছে লাল-সবুজের দল।

মঙ্গলবার (১৫ জুন) কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

প্রথম লেগে ওমানের কাছে বাংলাদেশের হারটা ছিল ১-৪ গোলে। ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় পর্ব ও এশিয়ান কাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ওমান।

আর পাঁচ দলের গ্রুপে মাত্র দুই পয়েন্ট নিয়ে সবার নিচে বাংলাদেশের অবস্থান। তারপরও কিছু অর্জনে তারা চাইছে এই পর্বের ইতি টানতে। শক্তি আর বাস্তবতার বিচারে যা এক অসম্ভব চাওয়া।

দেখার বিষয় বাংলাদেশ দল তাদের চাওয়া পূরণ করতে পারে কি-না।

  • সর্বশেষ