শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে ২৪ ঘণ্টায় ৫ মাসের মধ্যে সবচাইতে কম করোনা শনাক্ত

মাহামুদুল পরশ: [২] মঙ্গলবার পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এই তথ্য প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মোট ৩৫ হাজার ৩৯ টি করোনা পরীক্ষায় নতুন করে ৮৩৮ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারির পর এটিই সবচাইতে কম শনাক্ত বলে জানিয়েছে এনসিওসি। জিও টিভি

[৩] একই বিবৃতিতে এনসিওসি আরো জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুরে মোট ৫৯ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছে। গত ২৪ ঘণ্টার শনাক্তের পর পাকিস্তানে করোনা আক্রান্তের হার কমে শতকরা ২.৩৯ শতাংশে নেমে এসেছে। ডন

[৪] পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ১ হাজার ৫৭৬ জন করোনা আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন। পাকিস্তানে মোট ২ হাজার ৬১১ জন করোনা আক্রান্ত রোগী সংকটাপন্ন অবস্থায় আছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়