শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তথ্যের অভাবে টাকা পাচার থামানো যাচ্ছে না: দুদক চেয়ারম্যান

বাশার নূরু: [২] মানিলন্ডারিং বা অর্থপাচার ঠেকাতে প্রধান বাধা হিসেবে তথ্য-প্রমাণের অভাবকে দায়ী করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

[৩] মঙ্গলবার দুর্নীতির সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন, রিপোটার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

[৪] আলোচনায় সাংবাদিকরা জানাতে চান, মানিলন্ডারিং বা অর্থপাচারের বিষয়ে দুদকের বর্তমান কমিশন বিশেষ কোন কমিটি গঠন করবে কিনা ? যে কমিটি- দেশে ও বিদেশে অর্থপাচারকারীদের চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসবে। এমন প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, ‘যেসব অভিযোগ আসে, তার ভিত্তিতে আমরা কাজ করি। মানিলন্ডারিং এর বিষয়ে আমাদের কাছে সাধারণত তথ্য আসতে হয়। এ ব্যাপারে যেসব তথ্য থাকতে হয়, তা সাধারণত ডকুমেন্টরি হয়। তা সঠিকভাবে পেলে আমাদের মামলায় হারার কোনো সুযোগ নাই। এ কারণে এসব মামলায় আমরা সাফল্যও পাচ্ছি।’

[৫] পরিকল্পনার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিকভাবেও আমাদের কাছে তথ্য সংগ্রহের নির্দেশ আসে। এই সংক্রান্ত বিষয়ে আমরা জাতিসংঘের সংশ্লিষ্ঠ ফোরামে স্বাক্ষর করেছি। এর পরেও সময়মত সব দেশ থেকে সহযোগিতা পাচ্ছি না। অনেক দেশ বলে সংশ্লিষ্ট বিষয়ে মামলা হয়েছে কিনা, মামলা হলে তারপর তথ্য দেবে। কিন্তু আমাদের মামলা করার জন্যই তো তথ্যের দরকার। এমন নানান ধরনের সমস্যা আছে। এই সমস্যা কাটিয়ে উঠার জন্য আমরা আমাদের পরিকল্পনা করবো।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়