শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৬:৩০ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগনা খেতে না পেরে পাকিস্তানের ফুডশপে পুলিশের তাণ্ডব , প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, সাময়িক বরখাস্ত ৯

নুরে আলম: [২]  লাহোরে ফাস্ট ফুড চেইন জনি এন্ড জুগনু-তে এ অঘটনের সূত্রপাত। বিনা পয়সায় বার্গার হবে না, ম্যানেজার এ কথা জানালে পুলিশ অফিসাররা সেখানকার ১৯ জন কর্মীকে সাত ঘন্টা আটকে রাখে তারা। এ সময় দোকানটিতে অনেক গ্রাহকই খাবারের আশায় বসে ছিলেন। ডন

[৩] এই ঘটনা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পুরো দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে অভিযুক্ত ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পরিস্থিতি সামাল দেয় লাহোর পুলিশ। বিবিসি

[৪] এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফাস্ট ফুড চেইনশপটি জানিয়েছে, আমাদের রেস্টুরেন্টে কর্মীদের সঙ্গে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। তবে আমরা নিশ্চিত করতে চাই যে, এই ধরনের ঘটনা এবারই শেষ এনডিটিভি

[৫] ওই রেস্টুরেন্টটির এক কর্মী জানান, ‍পুলিশের রোষানলে পড়া ওই কর্মীদের সবাই তরুণ। তাদের অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এএফপি

[৬] গালফ নিউজ জানায়, ঘটনার প্রতিক্রিয়ায় প্রাদেশিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমান গনি টুইটারে জানান, কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ