শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ১৫ জুন, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনসান ঢাকা বোট ক্লাবে ছিল না কারও আনাগোনা

প্রথম আলো : আবদুল্লাহপুর-সাভার সড়কের আশুলিয়া মোড় থেকে বেড়িবাঁধ সড়ক ধরে বিরুলিয়ার দিকে এগোলে হাতের ডানে ‘ঢাকা বোট ক্লাব’–এর অবস্থান। তিন পাশে পানিঘেরা বিস্তৃত মাঠে অবস্থিত ক্লাবটি এমনিতেই দিনের বেলা সুনসান থাকে। তবে সোমবার সকাল থেকে ক্লাব এলাকার ‘নীরবতা’ ছিল আরও বেশি। মূল ফটকে নিরাপত্তাকর্মীদের তৎপরতা ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। নেই বিলাসবহুল গাড়ির সারি বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কারও আনাগোনা।

এত সুনসান কেন, এমন প্রশ্ন করতেই মূল ফটকের নিরাপত্তাকর্মীদের উত্তর, ‘তাঁরা কিছুই জানেন না’। সোমবার কাজে এসেই দেখতে পান ক্লাব বন্ধের নোটিশ। এরপর থেকেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তাঁরা। কোনো অতিথিকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বা অনুষ্ঠানও করা যাবে না। এর মধ্যে মো. হৃদয় নামের একজন বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েই শুনি, ক্লাব বন্ধ। এরপর থেকেই আমরা নির্দেশনা বাস্তবায়ন করছি।’

স্থানীয় লোকজন জানান, ক্লাবটি চালু হয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে। প্রতিদিন দুপুরের পর শুরু হয় ক্লাব সদস্য ও তাঁদের অতিথিদের আনাগোনা। এখানে একটি বারও আছে। কখনো রাত ১২টা, কখনোবা রাত ১টা, দেড়টা পর্যন্ত খোলা থাকে ক্লাব। এর মধ্যে শুক্রবার বা বিশেষ কোনো বন্ধের দিন অতিথিরা বেশি আসেন।

সোমবার সন্ধ্যায় ক্লাবটির সামনে গেলে কয়েকজন নিরাপত্তাকর্মী আটকে দেন।

এরপর ওয়াকিটকিতে যোগাযোগ করলে সেখানে আসেন নিরাত্তাকর্মীদের ইনচার্জ মো. সেলিম। তিনি বলেন, ক্লাবের সদস্য ছাড়া ভেতরে ঢোকা নিষেধ। সেলিম জানান, ‘এখন ক্লাবে কেউ নেই। যা বলার দুপুরে স্যাররা আইসা বলে গেছেন।’

বোট ক্লাবটি পড়েছে ঢাকার সাভার থানায়। কিন্তু মূল ফটকেই দেখা গেল মিরপুরের রূপনগর থানার পুলিশ সদস্যদের। জানতে চাইলে কর্তব্যরত এএসআই কামরুজ্জামান বলেন, ‘একটু সামনেই রূপনগর থানা এলাকা। থানা থেকেই আমাদের এখানে পাঠানো হয়েছে।’

৮ জুন চিত্রনায়িকা পরীমনিকে এই ক্লাবের সদস্য নাসির ইউ মাহমুদ ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন বলে মামলা হয়েছে। এই ক্লাবেরই আরেক সদস্য তুহিন সিদ্দিকী অমি সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করেছেন পরীমনি।

অভিযুক্ত দুজনকেসহ ক্লাবের তিন সদস্যের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ