শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে মানুষ, বাড়ছে উদ্বেগ

ঝিনাইদহ প্রতিনিধি : [২] করোনার ভয়াাবহ বিস্তারের মধ্যে আরো উদ্বেগ বাড়াচ্ছে ভারত থেকে আসা মানুষ। মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। কোনমতেই ভারত থেকে আসা মানুষের জনশ্রত থামানো যাচ্ছে না।

[৩] রোববার মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা সীমান্তে একাশিপাড়া ও তেতুলিয়া গ্রাম থেকে এক দালালসহ আটক করেছেন ১০ জনকে। এরা সবাই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছিল।

[৪] এ তথ্য নিশ্চিত করেন অধিনায়কের পক্ষে বিজিবির সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম খান। ৫৮ বিজিবির দপ্তর থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় তিনি উল্লেখ করেছেন চুয়াাডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তেতুলিয়াা বটতলা মোড় থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন বাগেরহাট জেলার রাজাপুর গ্রামের কাজী মজিবারের ছেলে তুহিন কাজী, ঝালকাঠি জেলার মহেশকান্দি গ্রামের সামেদ হালদারের ছেলে বাবুল হালদার, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জালিয়াাঘাটা গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল মান্নান ও খুলনার রূপসা উপজেলার গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী।

[৫] অপর এক ইমেইল বার্তায় বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে মহেশপুর সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নড়াাইল জেলার পেডরুলী গ্রামের হারান মল্লিকের ছেলে কালাম মল্লিক, তার স্ত্রী নাদিয়াা খাতুন, একই গ্রামের জিকরাইলের স্ত্রী জোবায়দা খাতুন, নাজমুল মোল্লার স্ত্রী মরিয়ম, আকদিয়ারচর গ্রামের বাসুদেব গোলদারের স্ত্রী শ্রীমতি অমৃতা, তার মেয়ে সুমিত এবং অবৈধ পারাপারের সাথে নিয়োজিত দালাল মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মনিরুল ডাক্তারের ছেলে সালাউদ্দিনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ