শিরোনাম
◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ১৪ জুন, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম আবুল হাসনাত মিল্টন: সরকারের সমালোচনা এবং সরকারি বৃত্তি!

এম আবুল হাসনাত মিল্টন : যারা বলেন বাংলাদেশে সরকারের সমালোচনা করা যায় না, তারা মিথ্যে বলেন। অথচ বাস্তবতা পুরোটা উল্টো। এখানে সত্য-মিথ্যা যাচাই না করেও যে যার মতো সরকারের সমালোচনা করতে পারে। বরং ক্ষেত্রবিশেষে সরকারের সমালোচনাকারীরা পুরস্কৃতও হয়।  ইনবক্সে একজন তরুণীর অনেকগুলো স্ট্যাটাস পেলাম। সেই সঙ্গে তরুণীর মেধার সাফল্যও। আপনাদের সঙ্গে সবগুলো শেয়ার করবার লোভ সামলাতে পারছি না। ইনবক্সে প্রাপ্ত স্ট্যাটাসসমূহ এবং তথ্য যদি সত্যি হয়, তাহলে আমার ভীষণ আনন্দিত  বোধ করবারই কথা। সরকারকে এমন তুলোধুনা করার পরও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এমফিল করবার জন্য বৃত্তি পেয়েছেন। তার মানে কী? মেধার প্রতিযোগিতায় দেশে বর্তমানে কতোটা নিরপেক্ষ পরিবেশ বিরাজ করছে, ভাবা যায়?

২০০১ সালের কথা মনে পড়লো। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আবেদন করে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি স্কলারশিপ পাওয়া সত্ত্বেও সে সময়ের জামায়াত-বিএনপি সরকার আমার স্কলারশীপটি বাতিলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলো। তাদের ধারণা ছিলো, আমি হয়তো বাংলাদেশ সরকারের আনুকূল্যে কোনো বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়া পড়তে গেছি। তারা একবারো ভাবেনি যে সেই সময়ে আর্সেনিক সংক্রান্ত জনস্বাস্থ্যবিষয়ক গবেষণার জগতে আমার কাজের সুবাদে আমি বিশ্বব্যাপী একটি পরিচিতি পেয়েছিলাম। সেইসব হয়রানির দিনগুলো মনে পড়ে  গেলো। ২০২১ সালে সরকারের কুরুচিপূর্ণ ভাষায় সমালোচনাকারী তরুণী পায় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৃত্তি! তার গবেষণার আবেদনপত্রটি দেখার সুযোগ পেলে ধন্য হতাম। অচেনা, মেধাবী এই তরণীকে অভিনন্দন।চিয়ার্স!

ফেসবুক থেকে

  • সর্বশেষ