শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিউনিসিয়ায় পুলিশের বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ, নির্যাতনের ভিডিও ভাইরাল, শ্রমিক শ্রেণির তীব্র প্রতিবাদ

সাকিবুল আলম: [২] সম্প্রতি পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর পর থেকেই রাজধানী তিউনিসসহ বিভিন্ন অঞ্চলে প্রতিবাদের ঝড় উঠেছে। তিউনিসের সীমান্তবর্তী এলাকা সিদি হাসিনে শতশত যুবক বিক্ষোভে অংশ নিয়েছে। আল জাজিরা

[৩] বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে লাঠি, চেয়ার এবং পানির বোতল ছুঁড়ে মারে। অন্যদিকে নিরাপত্তাকর্মীরা টিয়ার গ্যাস ছোঁড়ে এবং কয়েকজনকে আটক করে।

[৪] এর আগে, মাদক কারবারী সন্দেহে একজন তরুণকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।

[৫] নিহতের পরিবার এ ঘটনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই দায়ী করে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে শ্রমিক শ্রেণি ও বামপন্থী মানবাধিকার কর্মীরা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়